প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বন্ধুসভা। ২৬ অক্টোবর প্রথম আলো রাজশাহী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৭ নভেম্বর রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এতে রাজশাহীর লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে রাজশাহীর বিলুপ্তপ্রায় লোকসংগীত বারোশিয়া গান ও পদ্মপুরাণ গান পরিবেশনের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী গম্ভীরা।
এ ছাড়া বন্ধু সুমনের নেতৃত্বে একটি ছোট নাটিকা ও মূকাভিনয় পরিবেশনের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।এ বিষয়ে রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, ‘আমাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারের মধ্য দিয়ে এবারের আয়োজন হয়ে উঠবে ব্যতিক্রমী ও অর্থবহ।’প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি এ আয়োজন রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: প্রথম আলো

সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল
বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাই...
সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাই...
উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির
নাটোরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বিচারের আশ্বাস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন