advertisement

ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন

ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ অন্য কর্মকর্তারা
ফটো কার্ড প্রিন্ট

সিলেটে নিজেদের ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করেছে গ্রামীণফোন। সৌরবিদ্যুৎকেন্দ্রটিতে ৪৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। গ্রামীণফোনের দাবি, সম্প্রতি চালু হওয়া সৌরবিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের যেকোনো ডেটা সেন্টারে স্থাপন করা সৌরবিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে বৃহত্তম।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণফোনের পরিচালিত অবকাঠামোজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সৌরবিদ্যুৎকেন্দ্রটি।

জেডটিই–এর কারিগরি সহায়তায় চালু করা কেন্দ্রটি থেকে বছরে ৩০০ মেগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে, যা বছরে প্রায় ১৮৮ টন কার্বন ডাই–অক্সাইড নির্গমন কমাবে।সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল আপনার স্ক্রল কে ঠিক করে দেয় আপনার স্ক্রল কে ঠিক করে দেয়
advertisement

যান্ত্রিক ত্রুটির ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

ইসলামি আইনশাস্ত্রে ‘মাজহাব’ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট মুজতাহিদ ইমামের কোরআন ও হাদিস থেকে প্রণীত গবেষণালব্ধ আইনি সিদ্ধান্তের (ইজতিহাদ) সমষ্টি।ইসলামে কোনো নির্দিষ্ট মাজহাব অনুসরণ করা ইবাদত পালনের একটি সুশৃঙ্খল মাধ্যম।

ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জনেও মাজহাব অনুসরণের গুরুত্ব অপরিসীম।ইমাম জাহাবি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীর উচিত প্রথমে ফিকহের যেকোনো একটি মাজহাবি গ্রন্থ মুখস্থ করা, ব্যাখ্যা পাঠ করা এবং পরবর্তীকালে দলিলের শক্তিমত্তা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা।

(আজ–জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৮/৯০–৯১, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)মাজহাব পরিবর্তনের কারণসমূহ মুসলিম পণ্ডিতদের এক মাজহাব থেকে অন্য মাজহাবে স্থানান্তরিত হওয়ার পেছনে দুই ধরনের কারণ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।গৃহস্থালির কাজকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে দেশের বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার।

পাশাপাশি, বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।নিরাপত্তা ও আধুনিক নকশায় টাইগ্রিস ওয়াটার হিটারনতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও আধুনিক নকশায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন