advertisement

পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে

পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে
নাম পাল্টে ১৩ বছর পালিয়ে থাকা চঞ্চল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে সিআইডি
ফটো কার্ড প্রিন্ট

ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের বাসিন্দা ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদের জেলা পুলিশ লাইনসের সামনে একটি ওয়েল্ডিংয়ের দোকান ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারি করতেন। চুয়াডাঙ্গার একটি ঠিকাদারি কাজের কিছু টাকা চঞ্চল বিশ্বাসের কাছে পেতেন সুলতান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, এই বিরোধের জেরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মুঠোফোনে সুলতানকে ডেকে নেন চঞ্চল।

পরদিন সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামের মাঠ থেকে তাঁর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় সুলতানের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে চঞ্চল বিশ্বাসকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।প্রায় ১৩ বছর পর গতকাল বুধবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে চঞ্চল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার চঞ্চল বিশ্বাস ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে।আখতার হোসেন, পরিদর্শক, সিআইডি, ঝিনাইদহমামলার তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি চঞ্চলের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হু... আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ৯ মাসে ৩,৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের ৯ মাসে ৩,৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের
advertisement

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া আয়মান, ঘটনা কী?

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া আয়মান, ঘটনা কী?

বিয়ের মৌসুম এলেই কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের। প্রিয় অভিনেত্রীকে বধূরূপে দেখতে চান অনেকেই। আর সেই সাজে হঠাৎ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

৭১৭ রানের হাইস্কোরিং এক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারালো ইংলিশরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
ঢাকা ওয়াসার কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে  হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দুই মাসের মধ্যে ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা হয়।

সেখানে সংস্থাটির কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে এমন হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাস পর তিনি আবার ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করবেন। এর মধ্যে দৃশ্যমান ও আমূল পরিবর্তন দেখতে চান তিনি।

ওয়াসার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত সাত মাসে সংস্থাটির কার্যক্রমে নতুন কোনো উল্লেখযোগ্য উদ্ভাবন কিংবা চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন