advertisement

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষি

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষি
ঢাকার একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনার শেষ দিন আজ বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধিরা
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) নিয়ে ঢাকায় প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। তিন দিনের বৈঠকে পণ্য ও সেবাবাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় দফার আলোচনায় বসার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৭ অক্টোবর শুরু হওয়া আলোচনা আজ বৃহস্পতিবার শেষ হয়।

এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তা জানায়।এফটিএ নিয়ে পরের বৈঠক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সাধারণত দুই দেশের মধ্যে এফটিএর আলোচনা একবার এক দেশে হলে পরেরবার অন্য দেশে হয়।আলোচনায় ১৩টি কর্মদল এফটিএর বিভিন্ন অধ্যায়ের খসড়া পর্যালোচনা করে।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পণ্য ও সেবাবাণিজ্য, পণ্যের উৎপত্তি নির্ধারণের নিয়ম, শুল্কপ্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য, খাদ্যনিরাপত্তা ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত বিধান, বাণিজ্যে কারিগরি বাধা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন বলেন, প্রস্তাবিত এফটিএ বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাওয়ার সু...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, আর কী কী ছাড় আছে পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, আর কী কী ছাড় আছে চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা
advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই দিনে দুজন নিহত, এবার প্রাণ গেল বাসচালকের

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই দিনে দুজন নিহত, এবার প্রাণ গেল বাসচালকের

বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় এনা পরিবহনের চালক নজরুল ইসলাম নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ছুরিকাঘাত

ফরিদপুর শহরে দিনদুপুরে আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক ব্যক্তিকে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে কুপিয়ে আহত করার এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন। বাচ্চু খাঁ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ডেকোরেটরশ্রমিক হিসেবে কাজ করতেন।বাচ্চু খাঁর ভাই ডেকোরেটরশ্রমিক মো. বাদল খাঁ বলেন, বাচ্চু তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে আজ সকালে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন।

সেখান থেকে ১৫–২০ জন সন্ত্রাসী বাচ্ছু খাঁকে একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন