advertisement

‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’

‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’
ঐশী দাস
ফটো কার্ড প্রিন্ট

‘অনেক প্রার্থনা করেছি, মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। অনেক চেষ্টা করেছি। কোনোভাবেই মেয়েটাকে বাঁচাতে পারলাম না।’ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া আট বছরের শিশু ঐশী দাসের বিষয়ে জানাতে গিয়ে কথাগুলো বলছিলেন শিশুটির চাচা মিটন দাস। আজ শুক্রবার সকালে নগরের উত্তর কাট্টলী বাংলাবাজার এলাকায় বাড়িতে কথা হয় তাঁর সঙ্গে।ঐশী দাসের মৃত্যু হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়।

সে কাট্টলী এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা লিটন দাস কুয়েতপ্রবাসী। ঐশী ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া আরেক মেয়ে রুহি দাসকে নিয়ে কাট্টলীর বাড়িটিতে থাকেন মা লিপি দাস।শুক্রবার সকালে বাড়িটিতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। ঘরের সামনে জড়ো হয়েছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার মা লিপি দাস।বাবা বিদেশ থেকে ফিরবেন, তাই ফ্রিজারে রাখা হয় ঐশীর মরদেহ।

শুক্রবার সকালেই ফেরেন ঐশীর বাবা লিটন দাস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‎আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড় ‎আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড় নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে ১ হাজার টন ইলিশ, ৭০ ভাগই পচা নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে ১ হাজার টন ইলিশ, ৭০ ভাগই পচা পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
advertisement

‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের প্রশ্ন, যা বললেন নির্মাতা

‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের প্রশ্ন, যা বললেন নির্মাতা

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আটটি পর্ব প্রচারের পর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আর যা-ই হোক, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই’

‘আর যা-ই হোক, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই’

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, নেতানিয়াহুর হাতে এটুকুই আছে। তিনি যা-ই চেষ্টা করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার নেই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‎আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়

‎আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়
আগুনে পুড়ে যাওয়া বিধবা নুরজাহানের বসতঘর। শুক্রবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উত্তর নওতা গ্রামে

‎জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে এক বিধবার বসতঘর ও ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তাঁর আর কিছুই অবশিষ্ট নেই। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর নওতা গ্রামে এ ঘটনা ঘটে। ‎ক্ষতিগ্রস্ত নারীর নাম নুরজাহান আক্তার (৫৫)। তিনি ওই গ্রামের মৃত রমজানের স্ত্রী। তাঁর দুই ছেলে ঢাকায় থাকেন। বাড়িতে একাই বসবাস করতেন নুরজাহান। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়িঘর ঝাড়ু দিয়ে বাইরে যান নুরজাহান।

এ সময় বাড়িতে কেউ ছিলেন না। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি ঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে গ্রামবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মাটির প্রলেপ দেওয়া দুই কক্ষের ঘর পুরোপুরি পুড়ে যায়।নুরজাহান আক্তারআমার দুই ছেলে ঢাকায় থাকে। বাড়িতে আমি একাই থাকি। সকালে বাড়ি ঝাড়ু দিয়ে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, ঘরে আগুন জ্বলছে।

আমার সবকিছু পুড়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন