পাবনায় একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকার সেতুর কাছে এ ঘটনা ঘটে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কয়েকজন যুবক গোপীনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত হন কয়েকজন। হতাহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বিস্তারিত আসছে...
সূত্র: প্রথম আলো

আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়
নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে ১ হাজার টন ইলিশ, ৭০ ভাগই পচা
পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল
জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন