advertisement

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত 

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত 
ফটো কার্ড প্রিন্ট

প্রাণী পালন নিয়ে একটি কথা খুব প্রচলিত—‘কুকুর পোষা পাপ, আর বিড়াল পোষা সুন্নত’। সাধারণ মানুষের মনে এই ধারণা এতটাই বদ্ধমূল যে অনেকেই কুকুরকে ঘৃণার চোখে দেখেন, আবার বিড়ালকে পরম আদরে ঘরে স্থান দেন।ইসলাম মূলত সব সৃষ্টির প্রতি দয়া ও সহমর্মিতার ধর্ম। প্রাণী পালনের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট কিছু ভারসাম্যপূর্ণ নীতিমালা রয়েছে।

প্রচলিত এই কথার ভিত্তি এবং কুকুর ও বিড়াল পালনের প্রকৃত ইসলামি বিধান কী, তা বিশ্লেষণ করা হলো।শখ করে কুকুর পোষার বিধান বিনা প্রয়োজনে শুধু শখ করে বা আভিজাত্য প্রকাশ করতে ঘরের ভেতর কুকুর পোষা ইসলামে নিষিদ্ধ।

মহানবী (সা.) বলেছেন, ‘যে ঘরে কুকুর বা প্রাণী ও মানুষের ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২২৫)হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদিপশু পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পোষে, তার আমল থেকে প্রতিদিন দুই ‘কিরাত’ পরিমাণ পুণ্য কমে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৭৫)মূলত কুকুরের লালা অপবিত্র এবং এর থেকে বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকির কারণে ইসলাম একে মানুষের বাসস্থানে রাখতে নিরুৎসাহিত করেছে।ঘরে রাখা নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে কুকুরকে ঘৃণা করতে হবে বা অকারণে কষ্ট দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই... শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই... বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ
advertisement

চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা

চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা
বেইজিংয়ের একটি অ্যাডিডাস স্টোরে ফুটবলারদের জার্সি দেখছেন ক্রেতারা

একটি ইন্টারনেট মিম নিয়ে এক লাইনের রসিকতা। তার জেরে চীনের তিনটি ব্র্যান্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি বাতিল করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্প্যানিশ লিগের ম্যাচ দেখানো বন্ধ রেখেছে। ক্ষমা চেয়েছেন এমবাপ্পে নিজে, লা লিগা এবং রিয়াল মাদ্রিদও।এমনকি স্পেনে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সংকট সামাল দিতে আগামী কয়েক দিনের মধ্যে তাঁর চীন সফরে যাওয়ারও কথা রয়েছে।

এত কিছুর পরও মন গলছে না সিসিটিভির মূল প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি)। তাদের দাবি, রিয়াল মাদ্রিদকে ‘যথাযথভাবে ক্ষমা’ চাইতে হবে।চীনের এমন কঠোর অবস্থান আর দেশটিকে শান্ত করতে স্প্যানিশ ফুটবলের শীর্ষ লিগের এমন নমনীয়তায় অনেকেরই ভ্রু কুঁচকেছে। চীনের ওপর এমন কী নির্ভরতা লা লিগা ও রিয়াল মাদ্রিদের যে এতটা নত হতে হচ্ছে? কেউ কেউ অবশ্য জানেন, কারণটা অর্থনৈতিক। কিন্তু সেটা আসলে কতটা?

ফুটবল দুনিয়ায় উল্লেখযোগ্য কোনো শক্তি না হয়েও কীভাবে ইউরোপের সবচেয়ে ধনী ক্লাবকে চাপে ফেলে দিয়েছে চীন?বিতর্কের সূত্রপাত ফরাসি অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এমবাপ্পের একটি সাক্ষাৎকার থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন

আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন
মাদ্রাসা শিক্ষা বোর্ড

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ শনিবার, ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

উল্লিখিত যেকোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন।মাদ্রাসা শিক্ষা বোর্ডযেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা— শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ অনলাইন সেবা-১ কর্নারে আলিম পরীক্ষা ২০২৬–এ ক্লিক করে অথবা www.ebmeb.gov.bd তে Alim eRPS 2026 সিলেক্ট করে Continue বাটন–এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet downlaod করা যাবে।ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবেন: পরীক্ষা নিয়ন্ত্রকপরীক্ষার্থীরা পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন ও শিক্ষা বোর্ডে কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিও, ২৭ অক্টোবর।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে এশিয়ার দেশগুলোর সম্পর্ক ভিন্নমাত্রা লাভ করেছে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিসরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনায় জানা গেছে যে আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে বিশেষ করে অটোমোবাইল, অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাত এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপান ও জাপানের উদ্যোক্তারা, যার মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে।

জাপানের সঙ্গে আলোচনায় প্রাধান্য পেয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ) এর বাস্তবায়ন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সহায়তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন