advertisement

একজন এআই লেখক

একজন এআই লেখক
ফটো কার্ড প্রিন্ট

“এই বইয়ের লেখক আসলে একটা আস্ত অলস মানুষ, যিনি সারা দিন বিড়ি ফুঁকে এআই দিয়ে এসব আবলতাবল লেখা নামান!”​ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার নিজের চোখের ওপরই বিশ্বাস হচ্ছিল না। গত পাঁচ-ছয় বছরে আমি এআই দিয়ে ঠিক কুড়িটা বই লিখে ফেলেছি! কবিতা, থ্রিলার, রোমান্স, হরর থেকে শুরু করে রান্নাবান্না—কী লিখিনি!

এমনকি বউয়ের প্যারা থেকে মুক্তি পাওয়ার ১০১টা কায়দা নিয়েও বই লিখে ফেলেছি।​বাজারের সব প্রকাশনা সংস্থায় আমার নামেই এখন চারদিকে জয়জয়কার। বড় বড় সাহিত্য পুরস্কারের জুরিবোর্ডের লোকজন আমার বাড়ির সামনে ফুল নিয়ে লাইন ধরেছে। পাবলিক আমাকে মহাকবি আর শতাব্দীর সেরা ঔপন্যাসিক ভেবে ধন্য ধন্য করছে। আমাকে আইডল মানা শুরু করছে।

দিন দিন আমার নারী ফলোয়ারও বাড়ছে ঝড়ের গতিতে।​কিন্তু মজার বিষয় হলো, আমি যে এআই লেখক, এ রহস্য আজ পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি।​তো, যা বলছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো
advertisement

নারকেলগাছের মরা ডাল কেটেই চলছে তৈয়ব আলীর সংসার

নারকেলগাছের মরা ডাল কেটেই চলছে তৈয়ব আলীর সংসার
নারকেলগাছে উঠছেন গাছি তৈয়ব আলী। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায়

কৈশোরে শখের বশে গাছে উঠতেন। সেই নেশাই একসময় হয়ে ওঠে পেশা। ৫৫ বছর ধরে মানুষের নারকেলগাছের মরা ডালপালা কেটে পরিষ্কার করছেন গাছি তৈয়ব আলী (৭১)। স্থানীয়ভাবে এ কাজ ‘গাছ বাছাই করা’ নামে পরিচিত। এ পর্যন্ত প্রায় ২৭ হাজার গাছ বাছাই করেছেন তিনি। এই কাজের আয়েই চলছে তাঁর সংসার। তৈয়ব আলীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া এলাকায়। প্রয়াত ওহাব আলী ও আমেনা বেগম দম্পতির একমাত্র সন্তান তিনি।

স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে পৈতৃক বাড়িতে থাকেন। মজুরির বিনিময়ে উপজেলার প্রায় সব গ্রামে ছোট-বড় নারকেলগাছ বাছাই করেন তিনি। পাশের মতলব উত্তর উপজেলাতেও যান এ কাজে। এলাকার মানুষের কাছে তাঁর কদর আছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার কলাদী এলাকায় একজনের নারকেলগাছ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তৈয়ব আলী। সেখানেই প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর।তৈয়ব বলেন, ১৬ বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন।

পরে মা-ও মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না

পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না
চলতি মৌসুমে এমএলএসে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আগামী সোমবার ভোরে নিজেদের পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার কথা মায়ামি তারকা লিওনেল মেসির। কিন্তু সেটি হচ্ছে না। আইনের ভেতরে থেকেই ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।

প্রশ্ন হলো কীভাবে?এমএলএসের নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমে কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে তাঁকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়। গত বুধবার সিনসিনাটির বিপক্ষে মায়ামির সর্বশেষ ম্যাচে (২–২ গোলে ড্র) ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। সেটা এমএলএসের এ মৌসুমে তাঁর পঞ্চম হলুদ কার্ড।

মায়ামি অধিনায়ক মেসি এর আগে অষ্টম, একাদশ, বিংশ, একত্রিশতম ও তেত্রিশতম ম্যাচ উইকেও কার্ড দেখেন।এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি, ‘হলুদ, লাল কার্ড বা অতিরিক্ত কোনো শাস্তি না পেয়ে টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তাঁর নামের পাশে জমা হওয়া হলুদ কার্ডের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে একটি কমে যায়।’ লিগে এই ‘ভালো আচরণের প্রণোদনা’ নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার প্রযোজ্য হয়।পাঁচ নম্বর হলুদ কার্ডটি দেখার আগেই কার্ড না দেখে টানা পাঁচটির বেশি ম্যাচ খেলেছেন মেসি, যার ফলে তাঁর আগের হলুদ কার্ডটি মওকুফ হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
কে এম তাহসিফ সাউরি

শুভ সকাল। আজ ৩১ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’কে এম তাহসিফ সাউরিতাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, সেদিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

বিস্তারিত পড়ুন... ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে ছিল, একজনের ফেরা হলো নামায়ের সঙ্গে তিন মেয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন