ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিধান পরিষদের নির্বাচন বিজেপির চিন্তা বাড়িয়েছে। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে দলীয় কোন্দল ও শরিকি অসন্তোষ মেটাতে তৎপর হয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী বছরের গোড়ায় উত্তর প্রদেশ বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে লক্ষ্ণৌ গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে শাহ বলেছেন, মান-অভিমান, ক্ষোভ-বিক্ষোভ ভুলে যান, যা কিছু অপ্রাপ্তি, অসন্তোষ গোমতীর জলে বিসর্জন দিন।রাজ্যের সব জেলার আড়াই হাজার দলীয় নেতাদের এক সম্মেলনে অংশ নিয়ে গতকাল শুক্রবার অমিত শাহ বলেন, ‘সবার সব আশা পূরণ হয় না। অনেকেই অনেক কিছু পান না। এতে মনে ক্ষোভ বা হতাশা জন্মাতেই পারে। আপনাদের মনেও এমন কিছু থাকতে পারে।
কিন্তু দলের স্বার্থে এখান থেকে বেরোনোর পর তা গোমতীর জলে বিসর্জন দিন।
সূত্র: প্রথম আলো

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?
হাজার বর্গমিটারের যে ক্যাফেতে আছে গাছ, জলপ্রপাত আর পাথুরে পথ
ইহুদি-আরব জোট সরকার গঠনের পক্ষে ইসরায়েলজুড়ে বিক্ষোভের প্রস্তুতি
ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন