ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিধান পরিষদের নির্বাচন বিজেপির চিন্তা বাড়িয়েছে। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে দলীয় কোন্দল ও শরিকি অসন্তোষ মেটাতে তৎপর হয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী বছরের গোড়ায় উত্তর প্রদেশ বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে লক্ষ্ণৌ গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে শাহ বলেছেন, মান-অভিমান, ক্ষোভ-বিক্ষোভ ভুলে যান, যা কিছু অপ্রাপ্তি, অসন্তোষ গোমতীর জলে বিসর্জন দিন।রাজ্যের সব জেলার আড়াই হাজার দলীয় নেতাদের এক সম্মেলনে অংশ নিয়ে গতকাল শুক্রবার অমিত শাহ বলেন, ‘সবার সব আশা পূরণ হয় না। অনেকেই অনেক কিছু পান না। এতে মনে ক্ষোভ বা হতাশা জন্মাতেই পারে। আপনাদের মনেও এমন কিছু থাকতে পারে।
কিন্তু দলের স্বার্থে এখান থেকে বেরোনোর পর তা গোমতীর জলে বিসর্জন দিন।
সূত্র: প্রথম আলো

ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ
ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি?
পানির নিচে ফুল ফুটেছে, বাস্তব নাকি এআইয়ের কারসাজি?
নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরো...
রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন