এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে গত বছরের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। গত ২২ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় এবারই পাসের হার সবচেয়ে কম। পাস করেছেন ৫১ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী। গত বছর এই হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।
অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার আরও প্রায় সাড়ে ৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।শুধু পাসের হার নয়, কমেছে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২৭ হাজারের বেশি।এবারের ফলাফলে বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা।
ঢাকা শিক্ষা বোর্ড বাদে প্রায় সব শিক্ষা বোর্ডেই এ বিষয়ে পাসের হার কম।
সূত্র: প্রথম আলো

কুমড়া বাগানে আনন্দের দিন...
জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু
বাস্তবে নেই, তবু মানুষ বাতিঘর দেখতে পায় কেন
৮০-তে স্ট্যালোন, ৫০-এ ‘রকি’: যে লড়াই শেষ হয়নি
ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধ, সালিস শেষ হতেই টেঁটা–বল্লম নিয়ে শুরু...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন