ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিওতে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর মো. সিয়াম (১৭) ও ফাহাদ হোসেনের (১৮) সঙ্গে একই গ্রামের নাকরপাড়া গোষ্ঠীর মো. আরিফ (১৬) ও আবু বক্করের (১৭) বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার টিকটক ভিডিওতে মন্তব্য করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।আবিরপাড়া গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ব্যবসায়ী এমরান মোল্লা, মহিউদ্দিন মোল্লা ও নজরুল ইসলাম।
অন্যদিকে নাকরপাড়া গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন জেলা অটো মেজর হাসকিং মিল মালিক সমিতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলামসহ কয়েকজন।
সূত্র: প্রথম আলো

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর
গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫
‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন