প্রতিদিনের একঘেয়ে ব্যস্ততা, নাগরিক ক্লান্তি আর দায়িত্বের ভিড়ে মানুষ অনেক সময় নিজের বেঁচে থাকার আসল উদ্দেশ্য নিয়েই বিস্মৃত হয়। অথচ জীবনের ছোট ছোট আনন্দ, নিজের ভালো লাগার কাজ এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার মধ্যেই লুকিয়ে থাকতে পারে মানসিক প্রশান্তির পরম ঠিকানা।
আন্তর্জাতিক বেস্টসেলার বই ‘ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ’ মূলত সেই দীর্ঘায়ু ও অর্থপূর্ণ জীবনের গোপন পথরেখা দেখায়।এ মানবিক ও জীবনঘনিষ্ঠ বই নিয়ে পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়।
বইভিত্তিক সামাজিক সংগঠন ‘গ্রন্থআশ্রম’-এর সহযোগিতায় পাঠচক্রে মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাবি বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহফুজা ইসলাম।আলোচনায় মাহফুজা ইসলাম ‘ইকিগাই’ দর্শনের মূল স্তম্ভগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেন।
সূত্র: প্রথম আলো

কমনীয় কমলাঘণ্টি ফুল
এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন