advertisement

এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির

এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির
গুজরাটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফটো কার্ড প্রিন্ট

দিল্লিতে আজ রোববার বিরোধীদের বিশাল জনসভার দুই দিন আগে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শেষনিশ্বাস পর্যন্ত দেশ ও দেশবাসীর সেবায় তিনি নিবেদিত থাকতে চান। গুজরাটের বানাসকাণ্ঠায় আয়োজিত এক বিশাল জনসভায় অবসরগ্রহণের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে মোদি ঘোষণা করেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করে যাবেন।

গত শুক্রবার গুজরাটে বানাসকাণ্ঠায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এক আবেগপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার দেশের মানুষের সেবায় নিবেদিত থাকব।

শেষনিশ্বাস পর্যন্ত আমি সেবার নীতিকেই ব্রত হিসেবে মেনে চলব—আমার মানুষের সেবা, প্রতিটি মানুষের সেবা।’মোদির এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধী ও ক্ষমতাসীন দুই শিবিরেই এই আলোচনা শুরু হয়েছে, তবে কি নরেন্দ্র মোদি ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আবার বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথাই বলছেন?অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি তাঁর অতীতের স্মৃতি স্মরণ করে জানান, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম প্রধান জনসভাও এই বানাসকাণ্ঠায় আয়োজিত হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে
advertisement

সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান

ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে প্রকাশ করেছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান। এ নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে আলোচনা চলার মধ্যেই জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও।

কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে দুই কমিটি বাতিলের কারণ হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা বলা হয়েছে।আজ রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়।

একই বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ছাত্রদলকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা
অর্ক রায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক নেতাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আটক ব্যক্তির নাম অর্ক রায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে হলের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক রায় মাঝেমধ্যেই হলে যাতায়াত করতেন।

আজ বিকেলে হলের একটি ক্যানটিনে খাওয়ার সময় ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁকে শাহবাগ থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।

তিনি মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাঁকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়তে দেখা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সম্পাদক পরিষদ।বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার।

তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সচিব পদমর্যাদার ব্যক্তি হিসেবে রাশেদ খাঁনের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতা প্রত্যাশিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সম্পাদক পরিষদ।

একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।বিবৃতিতে সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন