যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে নতুন করে শুরু হওয়া যুদ্ধ আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলেছে, নতুন কোনো যুদ্ধ কত দিন চলবে, তা নির্ধারণের সুযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকবে না।আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়ে দীর্ঘ হতে পারে। যুদ্ধ কখন শেষ হবে বা কী শর্তে এর সমাপ্তি ঘটবে, তা ঠিক করার অবস্থানে থাকবেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া যুদ্ধের সবচেয়ে তীব্র লড়াইয়ের পর্যায়ের কথা উল্লেখ করেন। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
সূত্র: প্রথম আলো

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন
হ্যালোইনের রাতে ইউরোপজুড়ে বিক্ষোভ-সহিংসতা, উত্তপ্ত রাজপথ
জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন