advertisement

মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে

মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ রোববার মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরে
ফটো কার্ড প্রিন্ট

শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার তড়িঘড়ি করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড আলাপ–আলোচনা করে একটা খসড়া মজুরি কাঠামো শ্রম মন্ত্রণালয়কে প্রেরণ করবে।

তারপর তা চূড়ান্ত করে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে সেই অনুযায়ী বাড়তি মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা।আজ রোববার শ্রম মন্ত্রণালয় দুই পৃথক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়। ছয় সদস্যের বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

একটি প্রজ্ঞাপনে মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যাল... নিরাপত্তাঝুঁকিতে ভাঙা হবে ভবন, প্যাসিফিক জিনসের একটি ইউনিট বন্ধ নিরাপত্তাঝুঁকিতে ভাঙা হবে ভবন, প্যাসিফিক জিনসের একটি ইউনিট বন্ধ
advertisement

ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত

ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ হয়ে আগুন জ্বলছে। গত ২৭ অক্টোবর উপজেলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের

ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের
মঞ্চে হাস্যোজ্জ্বল রটারড্যাম চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপনা পরিচালক ক্লেয়ার স্টুয়ার্ট, নির্মাতা মোহাম্মদ রসুলফ, কেট ব্লানচেট, নির্মাতা শাহরভানু সাদাত এবং ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক কোজি ইয়ানাই।

নিজের বাড়িতে ফিরতে না পারলে মানুষ কোথায় আশ্রয় খোঁজে? আফগান চলচ্চিত্র নির্মাতা শাহরভানু সাদাতের কাছে সেই আশ্রয় তাঁর নিজের শরীর। অন্যদিকে নির্বাসিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলোফের কাছে বড় হয়ে উঠেছে ভাষার সংকট। মাতৃভাষার সূক্ষ্ম অনুভূতি অন্য ভাষায় কতটা প্রকাশ করা সম্ভব?

বাস্তুচ্যুতির এই দুই অভিজ্ঞতা উঠে এসেছে তাঁদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।গত ৩০ অক্টোবর ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হিউলিক হলে ডিসপ্লেসমেন্ট ফিল্ম ফান্ডের (ডিএফএফ) সহায়তায় নির্মিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জাপান প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী শেষে আলোচনায় অংশ নেন তহবিলের সহপ্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানশেট, ‘সেন্স অব ওয়াটার’-এর পরিচালক মোহাম্মদ রাসুলোফ ও ‘সুপার আফগান জিম’-এর পরিচালক শাহরভানু সাদাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
জাতীয় যুব সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা। ১ নভেম্বর ২০২৬

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে কোনো করিডর হবে না, কোনো ট্রানজিট হবে না।

যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না।’ রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘মওলানা ভাসানীর ইতিহাসকে স্মরণ করতে চাই, তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন।

ইনশা আল্লাহ, যদি সে রকম কিছু হয়, আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।’অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের জন্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন