সাউথ বাংলা ২৪
advertisement

রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি

রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি
রামলীলা ময়দানের জনসভার মঞ্চে (ডান থেকে বাঁয়ে) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, কংগ্রেসের পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়সহ ইন্ডিয়া জোটের নেতারা। ১ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি
ফটো কার্ড প্রিন্ট

ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানের জনসভা সফল না ব্যর্থ, বিরোধীদের দাবি অনুযায়ী ভিড় আসল না নকল, তা নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। ভারতের শাসক দল বিজেপি ভিড় নিয়ে প্রশ্নই শুধু তোলেনি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, নকল ভিড় দেখাতে কংগ্রেস নেতৃত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়েছে।

কিন্তু তাও সেটি নাকি তারা ঠিকমতো করতে পারেনি।রিজিজু এই দাবি জানিয়ে কংগ্রেস নেতাদের পাঠানো জমায়েতের ছবি দেখিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভিড় দেখাতে এআইয়ের ব্যবহারটাও তারা ঠিকঠাক করতে পারেনি।শুধু রিজিজুই নন, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও ভিড়ের দাবি নিয়ে মুখ খুলেছেন। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেস বলেছিল ১০ লাখ লোক আনবে।

অথচ এসেছে বড়জোর ২৮ হাজার।বিজেপি মুখপাত্র তাঁর দাবির সমর্থনে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছেন, যেটিতে দেখা যাচ্ছে, সাদা কাপড়ে মোড়া কয়েক শ চেয়ার খালি পড়ে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা
advertisement

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

গত কয়েক দিনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিছু মুখোশধারী ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। তাদের কর্মকাণ্ডে শ্রমিকদের ক্ষতি ও স্বার্থহানির আশঙ্কা রয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্সবিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র সেখানে রয়েছে।

এ অবস্থায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফিনতুন সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত

সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত
হোমায়রা হিমু

২০২৩ সালের ২ নভেম্বর। হঠাৎ ছড়িয়ে পড়ে ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর খবর। শুরুতে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন—কেউ বলছিলেন আত্মহত্যা, কেউ সন্দেহ করছিলেন হত্যা। সেই অনিশ্চয়তার মধ্যেই থেমে যায় দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করা এক শিল্পীর পথচলা। আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী।মৃত্যুর পরে সেদিন উত্তরার একটি হাসপাতালে রাখা হয়েছিল তাঁর মরদেহ। মৃত্যুর কারণ দীর্ঘসময় নিশ্চিত হওয়া যায়নি।

সেই সময় ছড়িয়ে পরে এই অভিনেত্রীর মৃত্যুর পেছনে রয়েছে রহস্যজনক কারণ। পরদিন তাঁর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।হোমায়রা হিমুহিমুর অভিনেত্রী হওয়ার গল্পহোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। লক্ষ্মীপুরে ছোটবেলা কেটেছে হোমায়রা হিমুর। ক্লাস টুতে পড়ার সময় থেকেই কাজ করতেন মঞ্চে।

বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমু নিজেই বলেছিলেন, ছোটবেলা থেকেই স্থানীয় হাইফাই কৌতুক শিল্পগোষ্ঠী ও ফ্রেন্ডস নাট্যগোষ্ঠীর সঙ্গে কাজ করতেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন