সাউথ বাংলা ২৪
advertisement

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার তথা অতিধনীর মোট সম্পদ এক মাসে ২৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্বেগ এবং প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের কারণে তাঁদের সম্পদ এতটা কমেছে। তবে সম্পদ কমলেও বিশ্বের শীর্ষ অতিধনীর অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের ১ নভেম্বরের হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার বা শতকোটিপতির সম্মিলিত সম্পদের পরিমাণ ২ লাখ ৮০ হাজার কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ কমে।শীর্ষে ইলন মাস্ক সম্পদ কমলেও এখনো বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় যথারীতি প্রথম স্থানে আছেন ইলন মাস্ক। ১ নভেম্বর তাঁর সম্পদের পরিমাণ কমে হয় ৮৬ হাজার ৯০০ কোটি ডলার।

এক মাসে তাঁর সম্পদ কমেছে ৬ হাজার ৮০০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৭ দশমিক ৩ শতাংশ।মাস্কের সম্পদের বড় অংশ এসেছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
advertisement

তাহসিফ হত্যা: জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বন্ধু দীপ

তাহসিফ হত্যা: জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বন্ধু দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে দাবি করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিপলি’স বিলিভ ইট অর নট!

রিপলি’স বিলিভ ইট অর নট!

সুইডেন দেশ হিসেবে তার প্রায় সব বর্জ্যকে শক্তিতে রূপান্তর করে। এমনকি অন্য দেশের আবর্জনাকেও সুইডেনের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নেপালে হেলিকপ্টার দুর্ঘটনার বলে দাবি করা হচ্ছে

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে একটি উঁচু পাহাড়ি এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছে।পুলিশ বলেছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বুর একটি হেলিপোর্টে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।হেলিকপ্টার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এটি সোলুখুম্বুর হেলিপোর্টের ঘটনা।

এনডিটিভি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের পাখা পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে। এতে হেলিকপ্টার দুটি নিচে বরফে ঢাকা ভূমিতে আছড়ে পড়ে।নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

দেশটির দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ভরা মৌসুমে এ দুর্ঘটনা ঘটল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন