advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দৃশ্য
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।এ সময় রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়।

সতর্কবার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাঁদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘সন্ত্রাসী’ হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।

দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে।পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বার্তায় জানায়, বিপদ কেটে গেছে।এর আগে জোট জানিয়েছিল, গতকাল সোমবার রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণের শব্দদী...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতিদিন সকালে ছাদে হাজির হয় ডজনখানেক টিয়া, কীভাবে হলো এই বন্ধুত্ব? প্রতিদিন সকালে ছাদে হাজির হয় ডজনখানেক টিয়া, কীভাবে হলো এই বন্ধুত্ব? প্রতিদিন সকালে ছাদে হাজির হয় ডজনখানেক টিয়া, কীভাবে হলো এই বন্ধুত্ব? প্রতিদিন সকালে ছাদে হাজির হয় ডজনখানেক টিয়া, কীভাবে হলো এই বন্ধুত্ব? ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে আগামী বছরও কেন বেশি গরম পড়তে পারে, কী বলছেন বিজ্ঞানীরা আগামী বছরও কেন বেশি গরম পড়তে পারে, কী বলছেন বিজ্ঞানীরা ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথ ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথ
advertisement

ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু, আরও তিন জেলায় যানবাহনে আগুন

ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু, আরও তিন জেলায় যানবাহনে আগুন
ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তোলা

গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এর মধ্যে ফরিদপুরে আগুন দেওয়া বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন (৬০) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন।গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে, মানিকগঞ্জে একটি বাসে এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়।

এতে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ফরিদপুরসোমবার রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত

পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
প্রতীকী ছবি

ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের সময়েও দুটি ভিন্ন চিন্তা দেখা গেছে। এবার পাইপলাইনে করে ভোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে এ পাইপলাইন।

এতে দেশে গ্যাস সরবরাহ বাড়বে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, ভোলায় গ্যাসের মজুত, চাহিদা, উৎপাদন ও ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছে জ্বালানি বিভাগ। আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে ভরে গ্যাস আনার চেয়ে পাইপলাইন বেশি কার্যকর হতে পারে।

সবার মতামত বিবেচনা করে ওই বৈঠকেই পাইপলাইন নির্মাণের সম্মতি দেন প্রধানমন্ত্রী।সরকার ক্ষমতায় আসার পর এলএনজি করে আইএসও ট্যাংকারে ভরে আনার চিন্তা শুরু করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর
আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে আজ মঙ্গলবার সকালে বলেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর।

এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্র জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার আজ সকালে প্রথম আলোকে বলেন, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন