সাউথ বাংলা ২৪
advertisement

দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট

দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট
এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট

মাঠ প্রস্তুত, দলগুলোও আসতে শুরু করেছে। আর মাত্র দুই দিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ান ফুটবলে সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু টুর্নামেন্ট ঘিরে যে উৎসবের আমেজ থাকার কথা, তার দেখা নেই। চড়া দামের টিকিট আর আয়োজকদের সমন্বয়হীনতায় সাফ শুরুর আগেই ভাটা পড়েছে আয়োজনের জৌলুশে। আজ দুপুর পর্যন্ত উদ্বোধনী দিনের সাধারণ গ্যালারির প্রায় ৭৫ শতাংশ টিকিটই অবিক্রীত।

অথচ উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।জাতীয় স্টেডিয়ামের মোট আসনসংখ্যা প্রায় ২২ হাজার। সাধারণ গ্যালারির আসন ১৮ হাজার ৩০০। টিকিট বিক্রির দায়িত্বে থাকা টিকিফাইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত অবিক্রীত রয়েছে উদ্বোধনী দিনের ১৩ হাজার ৭৩৬টি টিকিট।আগামী বৃহস্পতিবার উদ্বোধনী দিনে মাঠে নামবে চার দল। বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রাত আটটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

একই দিনে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও টিকিট কাটায় দর্শকের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি
advertisement

আন্দোলনের সময় আনসারের হারানো শটগান মিলল ড্রেনে

আন্দোলনের সময় আনসারের হারানো শটগান মিলল ড্রেনে

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেন থেকে উদ্ধার হওয়া শটগানটি আনসার বাহিনীর হারিয়ে যাওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুরাদনগরের কোম্পানীগঞ্জে মেঘনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

মুরাদনগরের কোম্পানীগঞ্জে মেঘনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে মেঘনা ব্যাংকের ২১তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোম্পানীগঞ্জ বাজারের....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি

গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায় ইসলামী ব্যাংক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন