চার বছর বাংলাদেশ নারী দলের অধিনায়কত্ব করেছেন নিগার সুলতানা। তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝপথে টি-টুয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার নতুন দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে তাঁর।আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন নাহিদা।
আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় ১০ দলের এই প্রতিযোগিতার জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। তবে সর্বশেষ এশিয়ান গেমসে খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন।
চোটের কারণে দলে নেই পেসার মারুফা আক্তারও।আগামী ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
সূত্র: প্রথম আলো

মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার
দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট
আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির
ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি
জামাল ভূঁইয়ার ডেনমার্ক প্রবাসের গল্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন