অফ হোয়াইট প্যান্টে লেগে গেল কলমের কালি। কালি কাপড় গলিয়ে আমার থাইল্যান্ডের ভেতর প্রবেশ করেছে। সেখান থেকে যেকোনো সময় চলে যাবে পাতায়ার দিকে। আর বসে থাকা যায় না। আমি চরিত্রবান পুরুষ।প্রথমেই চেষ্টা করলাম প্যান্টের কালি ধুয়ে ফেলার। ধুতে গিয়ে বিস্ময়ের সঙ্গে দেখলাম কালির মন গলছে। অথচ আমার ধারণা ছিল, কালি উঠবে না। কারণ, গালি কিংবা কালি একবার পড়ে গেলে তা আর ওঠানো যায় না!আমার কালি উঠছে।
দ্বিগুণ উৎসাহে আমি এবার সাবান মাখিয়ে কালি ওঠাতে থাকলাম। এতে কালিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। কালি ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ গাইতে গাইতে ছড়িয়ে পড়ল প্যান্টের চারপাশে।এতক্ষণে এসে আমার মনে হলো ভুল হয়ে গেছে। বিগ মিসটেক! যে কালি ‘বিন্দু তুমি আমি তোমায় ঘিরে’ টাইপের ছিল, সেটা এখন ‘এক পায়ে কালি তোমার অন্য পা খালি!’রণে-বনে-জলে-জঙ্গলে যখন যেখানে বিপদে পড়ি, আমি আমার স্ত্রীকে স্মরণ করি।
দ্রুত টেক্সট করলাম, প্যান্টে কালি লাগছে কলমের!উত্তর এল, কলমের ক্যাপ বন্ধ রাখবা না?‘বন্ধই ছিল।
সূত্র: প্রথম আলো

পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান
লোডশেডিংয়ের যত সুবিধা
ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন
ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন