মাঠের বাইরে বিনিয়োগ আরও বাড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফুটবলনির্ভর এই ড্রামা সিরিজে কাজ করার জন্য ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে জুটি বেঁধেছেন রোনালদো। তাঁরা যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করেছেন। সিরিজটিতে নিজের চরিত্রে অভিনয় করবেন ৪১ বছর বয়সী রোনালদো।
ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসও থাকছেন এ সিরিজে।সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া সাবেক এই পর্তুগিজ তারকা সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও আছেন। ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর প্রতি রোনালদো লিখেছেন, ‘রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো “ডে ওয়ানস”-এর নির্মাণকাজ সবে শুরু হলো। সামনে আরও চমক আসছে!’পোস্টটিতে রোনালদো বেশ কয়েকটি ছবি শেয়ার করেন।
একটি ছবিতে অভিনেতা ডামিয়ান লুইসের সঙ্গে ব্রিটিশ র্যাপার ডেভও আছেন।
সূত্র: প্রথম আলো

শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা
আজ টিভিতে যা দেখবেন (১৩ নভেম্বর ২০২৬)
১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়
কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন