advertisement

সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প

সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আপাতত বড় কোনো হামলা না চালাতে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাঁকে অনুরোধ করেছে।

এ কারণে তিনি নতুন করে হামলা চালাচ্ছেন না।ট্রাম্প বলেছেন, চাইলে মাত্র তিন দিনে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তেহরানকে আপাতত শুধু অর্থনৈতিক ও সামরিক চাপে রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে।’ তিনি আরও বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের সঙ্গে একমত কি না, তা নিশ্চিত নই।’ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলসহ জ্বালানির দাম বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রেডাং আইল্যান্ড ভ্রমণ: কুয়ালালামপুর থেকে যেভাবে যাবেন, খরচ কত রেডাং আইল্যান্ড ভ্রমণ: কুয়ালালামপুর থেকে যেভাবে যাবেন, খরচ কত রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪ আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪ দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান
advertisement

সপ্তাহের সেরা চাকরি: ১৩ নভেম্বর ২০২৬

চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রান্সফরমার চুরি করতে উঠে খুঁটিতে আটকে গেল যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: রুমন

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। এ জেলার উন্নয়ন ঘাটতি পূরণের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন