মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মঞ্চে বরফ নীল গাউনে রূপকথার রাজকন্যার মতো ধরা দিয়ে সবার নজর কেড়েছেন তানজিয়া জামান মিথিলা। নতুন বিজয়ীকে মুকুট পরিয়ে দেওয়ার বিশেষ মুহূর্তের পাশাপাশি তাঁর ব্যতিক্রমী সাজও ছিল আলোচনায়। রইল তাঁর লুকের বিস্তারিত ...এক বছর আগে মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তানজিয়া জামান মিথিলা। এবার সেই প্রতিযোগিতারই দেশীয় আসরে নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দিলেন তিনি।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মঞ্চে সামিরা খান মাহিকে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়ার মুহূর্তটি ছিল বিশেষ। তবে অনুষ্ঠানে শুধু এই দায়িত্ব পালন করেই নয়, নিজের চোখধাঁধানো লুকে সবার দৃষ্টি কেড়েছেন মিথিলা। তাঁর পরনে ছিল বরফ নীল রঙের এক ব্যতিক্রমী ইভিনিং গাউন। যেন কল্পনার কোনো জগৎ থেকে উঠে আসা রাজকন্যা!সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুকের প্রকাশ করেন মিথিলা।
ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘এই সাজ চিরকাল আমার সবচেয়ে প্রিয় হয়ে থাকবে।’ তাঁর এই গাউনটি তৈরি করেছে ভিয়েতনামের ফ্যাশন ব্র্যান্ড মিন তুয়ান।
সূত্র: প্রথম আলো

নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি
এআই ডিটেক্টরের ভুল অভিযোগ
ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন
কিছু পাখি অন্য প্রাণীর ডাক নকল করে কেন
প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন