আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের কাছে বাসা নেন দৈনিক ২০০ টাকা ভাড়ায়। খাবার খরচ তো আছেই।
একদিন হাসপাতালের দেয়ালে সাঁটানো কাগজে একটি ঠিকানা চোখে পড়ে রূপা রানীর।ঠিকানাটি হলো বসুন্ধরা আবাসিক এলাকার ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’। দুই বছর ধরে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ঢাকায় এসে আলোক নিবাসেই ওঠেন এই মা-বাবা। থাকা-খাওয়ার কোনো খরচ দিতে হয় না। মেয়ের ওষুধ ঠিকমতো খাওয়ানো হচ্ছে কি না তার তদারকিও করেন নিবাসের নার্স। কাউন্সেলিং সেবাও পাচ্ছেন। নিবাস থেকে ক্যানসার ইনস্টিটিউটে যাতায়াতে আছে অ্যাম্বুলেন্স সেবা।
সব সেবাই পাওয়া যাচ্ছে বিনা মূল্যে।ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে বসুন্ধরা আবাসিক এলাকার ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে’ বিনা মূল্যে থাকতে পারেন ক্যানসার রোগীরা ৮ নভেম্বর বিকেলে ছয়তলা ভবনের এ নিবাসে কথা হলো রূপা রানীর সঙ্গে।
সূত্র: প্রথম আলো

নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
এমপি নুসরাতের বাড়িতে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল
বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা কি স্বাভাবিক
আরও এক নারী কর্মীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল এনভিডিয়ার নির্বাহী হুয়াংয়ের
রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন