নব্বই দশকের আলোচিত অভিনেত্রী তিনি। পর্দায় তাঁর হাসি, প্রাণবন্ত অভিনয় আর মিষ্টি কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শক। আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডর’, ‘ইয়েস বস’ কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’—নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। কিন্তু সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন তিনি। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না তাঁকে।
অথচ সম্পদের হিসাব সামনে এলে বলিউডের অনেক সমসাময়িক তারকাকেই পেছনে ফেলেছেন এই অভিনেত্রী। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। আজ ১৩ নভেম্বর, জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া অভিনেত্রী এবার ৫৯ বছরে পা দিলেন। জন্মদিনের আগে তাঁকে নিয়ে আলোচনার বড় কারণ অবশ্য অভিনয় নয়, বরং তাঁর বিপুল সম্পদ।
এই হিসাব তাঁকে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের শীর্ষে জায়গা দিয়েছে।
সূত্র: প্রথম আলো

সবজান্তা সমীপেষু
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সকালের নাশতা
শুক্রবারেই সিনেমা মুক্তি, বিশ্বজুড়ে একই রীতি কেন?
শুক্রবারেই সিনেমা মুক্তি, বিশ্বজুড়ে একই রীতি কেন?
পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন