নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। আজ শুক্রবার বাদ আসর ঢাকার গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে জানাজা ও দাফনের সময়সূচি জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল থেকে সাহেদের মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে।
গোসল শেষে মরদেহ নেওয়া হবে গোপীবাগ আড়াই লেনের বাসায়। সেখান থেকে জানাজার জন্য মসজিদে নেওয়া হবে।আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে মৃত্যুর সময় সকাল সাড়ে ১০টা জানানো হলেও সর্বশেষ তথ্যে এরশাদুল হক সকাল ১০টা ৫ মিনিটের কথা নিশ্চিত করেছেন।দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ।
নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে।
সূত্র: প্রথম আলো

অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে
ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না
বিদ্যুতের খুঁটিতে আটকে থাকা যুবকের শরীর পুড়ে গেছে, ট্রান্সফরমার চুরির অভিযোগ
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরও ৪২ লাখ দাবি
মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, আহত আরও দুজন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন