ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ জন হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবিও করেছে তারা।ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার মধ্যে এসব হামলার কথা জানাল ইয়েমেনের সেনাবাহিনী। হুতিরা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি বাড়াচ্ছে।
অন্যদিকে, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকারি বাহিনী।ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি গতকাল সোমবার বলেন, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ড্রোন দিয়ে ৫৩টি হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।মাজেদ আল-নুজাইলি, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্রচলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

কেন আত্মকথা লিখলেন, জানালেন সোনিয়া গান্ধী
উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকা...
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০
অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়, জানাল ইউরোপের ৫ দেশ
ফ্রিজের কার্টনে ইরানি জেনারেলকে অপহরণ, অন্যজনকে হত্যা, ৪০ বছরেও নিখোঁজ রহস্যের কূলকি...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন