কার্তিকের প্রথম ভাগে যখন এই লেখা লিখছি, তখন তাপমাত্রায় প্রকৃত হেমন্তকে অনুভব করার কোনো সুযোগই ছিল না। হেমন্তে এমন অসহনীয় তাপমাত্রা নিকট অতীতে অনুভব করেছি কি না, মনে নেই! এই অস্বস্তিকর তাপমাত্রা কমাতে গাছের যে বিরাট ভূমিকা আছে, তা এখন সবার জানা। কিন্তু এক শ বছর বা তার আগেও কিছু মানুষ বুঝতে পেরেছিলেন বৃক্ষ ছাড়া আমাদের এক মুহূর্তও চলবে না।
সমাজে সত্যিকারের দার্শনিক পর্যায়ের এসব মানুষ তাঁদের অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎ দেখতে পান। এক শ বছর আগেও বৃক্ষপ্রেমী জমিদার নরেন্দ্রনারায়ণ রায় উদ্ভিদের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তৈরি করেছিলেন বিচিত্র ও দুর্লভ উদ্ভিদে সমৃদ্ধ এক উদ্যান, বলধা গার্ডেন। রাজধানী ঢাকার অসহ্য তাপমাত্রাকে খানিকটা হলেও স্বস্তিদায়ক করে তুলেছে রমনা, বলধা বা বোটানিক্যাল গার্ডেনের মতো কিছু সবুজ পকেট।
এই তিন বিশেষ উদ্যানের মধ্যে ঐতিহাসিক বলধা গার্ডেন নানা কারণে গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়
মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮
ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার...
সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন