advertisement

বাংলাদেশের ঘুরে দাঁড়ানো ব্যাটিং দেখে মুগ্ধ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক

বাংলাদেশের ঘুরে দাঁড়ানো ব্যাটিং দেখে মুগ্ধ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক
ফটো কার্ড প্রিন্ট
দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুর চাপ সামলে তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের দায়িত্বশীল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। চাপের মাঝেও এমন দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উত্তরা মটরসে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন উত্তরা মটরসে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী সঞ্জীব চৌধুরীর গান নিয়ে কনসার্টে গাইবেন যারা সঞ্জীব চৌধুরীর গান নিয়ে কনসার্টে গাইবেন যারা ‘আমার সঙ্গে বসলে সিভি নিয়ে আয়’, কাদের চ্যালেঞ্জ ছুড়লেন ওমর সানী? ‘আমার সঙ্গে বসলে সিভি নিয়ে আয়’, কাদের চ্যালেঞ্জ ছুড়লেন ওমর সানী? গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা
advertisement

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।

বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে।আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে।প্রবাসী কর্মীদের সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, আবেদনের খুঁটিনাটি জেনে নিন চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার

জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার
এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ব্যাটের কেবিনেটের সামনে টেন্ডুলকার

‘এটি আমার শরীরেরই একটি অংশ। তাই আমি আমার শরীরের একটি অংশই তোমাদের দিচ্ছি। দয়া করে এর যত্ন নিয়ো।’বক্তার নাম বলে দিলে শরীরের কোন অংশ তা বুঝতে কারও অসুবিধা হয় না। শচীন টেন্ডুলকার। ‘শরীরের অংশ’ বলতে কিংবদন্তি যেটা বুঝিয়েছেন, সেটা ক্রিকেট ব্যাট।ক্রিজে টেন্ডুলকারের স্ট্যান্স দেখেও মনে হতো হাতে ধরা ব্যাটটি বুঝি তাঁর শরীরের অংশ!

২৪ বছরের ক্যারিয়ারে সেই এক টুকরো উইলোখণ্ড দিয়ে শতকোটি ভারতীয় এবং বাকি পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন টেন্ডুলকার। তাঁর হাতে ব্যাট থাকলে ভরসা পেয়েছে ভারত।

গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে টেন্ডুলকারের অবসর নেওয়ার ১৩ বছর পূর্তিতে সেসব গল্পই ফিরে এসেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে।মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ব্যবস্থাপনায় পরিচালিত এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ক্যারিয়ারে ব্যবহার করা ২৫টি ব্যাট উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর
দুই ছেলের কথা বলে কাঁদছেন তাদের মা আরেফা সিদ্দিকা। আজ সকালে তোলা

রাত তখন প্রায় আটটা। আগুনে পুড়ে মারা যাওয়া এক কিশোরের জানাজার প্রস্তুতি চলছিল স্থানীয় মসজিদের মাঠে। এর মধ্যেই খবর আসে হাসপাতালে চিকিৎসাধীন তার বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে শেষ হয় ছোট ভাইয়ের জানাজা। এরপর তাকে দাফন শেষে স্বজনেরা হাসপাতালে ছুটে যান অপর ভাইয়ের মরদেহ আনতে।গতকাল সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় ঘটে এমন ঘটনা।

আগুনে পুড়ে মারা যাওয়া দুই কিশোর হলো ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা ওই এলাকার ফজলে কাদের আর আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ। মা–বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ঘরের ভেতরে দুই ভাই দগ্ধ হয়। দুজনে একই বিছানায় পাশাপাশি ঘুমিয়ে ছিল।

অগ্নিকাণ্ডে তাদের থাকার ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন