কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়। কোনো রাজনৈতিক দলের এমন চাওয়া অস্বাভাবিক নয়। তবে যে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে তাদের দীর্ঘ স্বৈরশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা, বিরোধী রাজনীতি ও মত দমনে গুম ও খুনের চর্চা এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় নির্বিচার মানুষ হত্যার তাজা স্মৃতি আছে, সেই দলের রাজনীতিতে ফেরার সঙ্গে নানা শর্ত যুক্ত থাকাও অস্বাভাবিক নয়।
সবার আগের শর্তটি হচ্ছে, এসব অপকর্ম ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করা। এরপর জনগণ দেখতে চাইবে, যে দল এসব ঘটনা ঘটিয়েছে, এর জন্য তারা অনুতপ্ত কি না, তারা কি ক্ষমা চাইবে, নাকি দুঃখ প্রকাশ করবে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সঙ্গে এসব বিষয় যুক্ত।
আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি তো শুধু একটি সরকারের পতন নয়, এটা ছিল একটি নিপীড়নমূলক ও কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রত্যাখ্যান।৫ আগস্ট ২০২৪: আওয়ামী লীগ শাসনের পতন কেন ঘটলআওয়ামী লীগ দুই বছরে কতটা বদলালবাংলাদেশের রাজনীতিতে ভুলের জন্য বা অপকর্মের জন্য ক্ষমা চাওয়ার নজির নেই।
সূত্র: প্রথম আলো

সি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে কে কী পেল, কী হতে পারে প্রভাব
দাঁড়িয়ে প্রস্রাব করতে নবীজি কেন নিষেধ করেছেন
এআইকে নিরাপদে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল
ইঁদুরের গর্তে ধানের খোঁজ, মাঠজুড়ে শৈশব
বোনের ভালোবাসা আর টংদোকানই সোহেলের সম্বল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন