advertisement

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ৫ বছর পর নিজ দেশে ফিরলেন নেপালি নাগরিক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ৫ বছর পর নিজ দেশে ফিরলেন নেপালি নাগরিক
ফটো কার্ড প্রিন্ট
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে এক নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তাকে বদলি শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তাকে বদলি জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান টেকনাফে অভিযানে নিহত সৈনিকের পরিবারের দায়িত্ব নিলো সেনাবাহিনী টেকনাফে অভিযানে নিহত সৈনিকের পরিবারের দায়িত্ব নিলো সেনাবাহিনী ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনালও বাংলাদেশে চান তামিম ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনালও বাংলাদেশে চান তামিম
advertisement

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছেলে ও মেয়েদের দুটি হলে ডাইনিং চালু রাখা হবে বলে জানানো হয়েছে।আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০ নভেম্বর সন্ধ্যায় ভিসির সভাপতিত্বে প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিসহ ডিনস কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে।’ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাএর আগে নিরাপত্তার শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিকট শব্দে ঘুম ভাঙে, ধোঁয়ার জন্য বের হতে পারছিলাম না: সাদিক কায়েমের বাবা

বিকট শব্দে ঘুম ভাঙে, ধোঁয়ার জন্য বের হতে পারছিলাম না: সাদিক কায়েমের বাবা
ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম (পাঞ্জাবি পরা)। আজ সকালে খাগড়াছড়ির নয়নপুর এলাকায়

‘গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে। কী হয়েছে তা বোঝার জন্য তখন বাইরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার জন্য কিছুতেই ঘর থেকে বের হতে পারছিলাম না। ঘরের দরজা ও পেছনের গলিতে তখনো আগুন জ্বলছিল।’ ঘরে পেট্রলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে কথাগুলো বলছিলেন মো. আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাবা তিনি। আজ রোববার সকালে কথা হয় আবুল কাশেমের সঙ্গে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। সাদিক কায়েমের বাড়ি খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায়। আগুন দেওয়ার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর মা–বাবা। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বলেন, ‘ঘটনার সময় বাড়িতে শুধু আমি ও আমার স্ত্রী ছিলাম। সন্তানদের সবাই ঢাকা ও চট্টগ্রামে থাকেন। রাতের আঁধারে কেউ আমার বাড়িতে আগুন দিতে আসবে, তা কল্পনাও করিনি।’ তিনি বলেন, ‘প্রতিবেশীরা এসে আগুন নিভিয়েছে।

তাঁরা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল কাল, জানা যাবে ৩ পদ্ধতিতে

এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল কাল, জানা যাবে ৩ পদ্ধতিতে
এইচএসসি পরীক্ষার্থী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা তিনটায় ফল প্রকাশ করা হবে।আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন পরীক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন