মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বিআইডব্লিউটিসির নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৩ জনের সরকারি চাকরি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থের জোগান দিলেও বিশ্ববিদ্যালয়গুলো ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনাহীনতার কারণে তা ব্যয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, সেটা আমি খরচ করতে পারছি না।’ আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি।
সূত্র: প্রথম আলো
পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।চারটি পর্যায়ে দেওয়া হয়েছে এ পুরস্কার।
এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন।
এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড টানা ৫২ ঘণ্টা ৩১ মিনিট না ঘুমিয়ে খেলেছেন বহুল প্রতীক্ষিত ‘জিটিএ ৬’। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন