advertisement

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে
কারাগার
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আপেল মাহমুদ (২০) ও রায়হান আহমেদ নাহিকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্য আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঢাকার শিশু আদালত-২–এর বিচারক সিরাজাম মুনীরা তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর আদেশ দিয়েছেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউমার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী আসামিদের আদালতে হাজির করে দুজনকে কারাগারে ও অপরজনকে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।

শুনানির সময় আসামিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষককে মারধরের ঘটনার নিন্দা জানাল বিসিইবি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষককে মারধরের ঘটনার নিন্দা জানাল বিসিইবি
advertisement

চুরি যাওয়া পুলিশ ভ্যানকাণ্ডে এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

চুরি যাওয়া পুলিশ ভ্যানকাণ্ডে এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত
চট্টগ্রামে পুলিশের চুরি যাওয়া ভ্যানকাণ্ডে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার

হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক
লেখক-সাংবাদিক মনজুরুল হক

জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজরুল হক আর নেই। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মনজুরুল হকের ভাই বিশিষ্ট প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকেই তাঁর ভাই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। টোকিওর অদূরে ফুটাবা শহরে তাঁর নিজের বাসায় গতকাল ইন্তেকাল করেছেন। জাপানেই তাঁকে দাফনের ব্যবস্থা করা হবে।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।মনজুরুল হকের জন্ম ঢাকায়, ১৯৫২ সালে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন