advertisement

শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষককে মারধরের ঘটনার নিন্দা জানাল বিসিইবি

শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষককে মারধরের ঘটনার নিন্দা জানাল বিসিইবি
বিবৃতি
ফটো কার্ড প্রিন্ট

যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিওকে এক অভিভাবকের শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের (বিসিইবি) সাধারণ পরিষদ, নির্বাহী পরিষদ এবং এর সদস্যভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোবববার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা কামনা করা হয়েছে।এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় ১৭ নভেম্বর সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মাথিয়াস রোজারিওকে মারধর করেন ইউনুস আলী নামের একজন অভিভাবক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন নড়াইলে দুই বিএনপি নেতা নিহতের জেরে ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন
advertisement

চুরি যাওয়া পুলিশ ভ্যানকাণ্ডে এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

চুরি যাওয়া পুলিশ ভ্যানকাণ্ডে এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত
চট্টগ্রামে পুলিশের চুরি যাওয়া ভ্যানকাণ্ডে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার

হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক
লেখক-সাংবাদিক মনজুরুল হক

জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজরুল হক আর নেই। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মনজুরুল হকের ভাই বিশিষ্ট প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকেই তাঁর ভাই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। টোকিওর অদূরে ফুটাবা শহরে তাঁর নিজের বাসায় গতকাল ইন্তেকাল করেছেন। জাপানেই তাঁকে দাফনের ব্যবস্থা করা হবে।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।মনজুরুল হকের জন্ম ঢাকায়, ১৯৫২ সালে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন