পুয়ের্তো রিকোয় আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তার আগে আজ বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। পাশাপাশি চূড়ান্ত পর্বের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। দুটি পর্বে নিজেদের উপস্থাপন করেন প্রতিযোগীরা। বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিও অংশ নেন দুই পর্বে।
সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে তাঁর পোশাক, সাজ ও মঞ্চে উপস্থাপনায় ছিল ভিন্নতা। ফাইনালের আগে ফাতিমা বোশের সঙ্গে একটি আয়োজনেও দেখা গেছে মাহিকে। তিন আয়োজনে কেমন ছিল তাঁর সাজ, দেখে নেওয়া যাক১. সুইমস্যুট পর্বে নীল-ল্যাভেন্ডারের মিশেলসুইমস্যুট পর্বে মাহির পোশাকপ্রিলিমিনারি রাউন্ডের সুইমস্যুট পর্বে মাহিকে দেখা যায় বরফনীল ও ল্যাভেন্ডার রঙের মিশেলে তৈরি ফিটেড জাম্পস্যুটে।
লম্বা হাতা ও উঁচু গলার পোশাকটির মূল আকর্ষণ ছিল এর কাট ও শরীরের সঙ্গে মানানসই সিলুয়েট।
সূত্র: প্রথম আলো

ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত
বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী?
২২ ক্যারেট না ১৮ ক্যারেট, কোন সোনার গয়না কেনা ভালো?
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন