তিন হাজার বছরের বেশি আগে চীনের শাসকেরা বুঝেছিলেন, রাষ্ট্র পরিচালনায় জনসংখ্যার সঠিক হিসাব কতটা জরুরি। পশ্চিম চৌ রাজবংশের আমলে প্রতিবছর এক বিশেষ অনুষ্ঠানে কর্মকর্তারা রাজাকে জনসংখ্যার হিসাব দিতেন। তাঁদের বিশ্বাস ছিল, একটি বিশেষ নক্ষত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। পরবর্তী সময়ে ছি রাজ্যের প্রধানমন্ত্রী গুয়ান জং বলেছিলেন, জনসংখ্যার নির্ভরযোগ্য হিসাব ছাড়া দেশ চালানো মানে নৌকা ও দাঁড় ছাড়া নদী পার হওয়া।
খ্রিষ্টপূর্ব ২২১ সালে চীনকে একীভূত করে ছিন সাম্রাজ্য প্রতিষ্ঠায় নির্ভরযোগ্য জনসংখ্যার হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হিসাব জালিয়াতির শাস্তি ছিল রাষ্ট্রত্যাগের মতোই কঠোর।সোভিয়েত ইউনিয়নে জনসংখ্যার হিসাব রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছিল। ১৯২৯ সালে জোসেফ স্তালিনের কৃষি সমবায় কর্মসূচির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। স্তালিন দাবি করেছিলেন, ১৯৩৩ সালে সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ।
তাঁর প্রত্যাশা ছিল, ১৯৩৭ সালের আদমশুমারিতে তা ১৮ কোটিতে পৌঁছাবে।
সূত্র: প্রথম আলো

ফুসফুস ক্যানসার মানেই দ্রুত মৃত্যুর আশঙ্কা নয়
একজন মুমিন যে ৬ কারণে ব্যবসা করেন
চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী কারাগারে
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন