সিলেটের কানাইঘাটে মব তৈরি করে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিকেলে এই বহিষ্কারাদেশ দেয় জেলা বিএনপি। বহিষ্কৃত ওই নেতার নাম আফসর হোসেন। তিনি উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কানাইঘাট উপজেলার সহসাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়েছিল। তিনি নভেম্বরে কানাইঘাটে দুটি মিছিলে অংশ নেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা আছে।বিএনপি নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, স্থানীয় পুলিশ গতকাল রোববার রাতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকায় মুলাগুল বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে অভিযান চালায়।
সূত্র: প্রথম আলো

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ
লক্ষ্মীপুরে আত্মগোপনে এসেও যেভাবে ধরা পড়েন ‘বোমারু মামুন’
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে
ভুল, সংশোধিত ফলে যা জানা গেল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন