advertisement

ছাত্রদলকর্মী মাহফুজকে পিটিয়ে জখম, কলারোয়ায় হত্যাচেষ্টার মামলা

ফটো কার্ড প্রিন্ট
ছাত্রদলকর্মী ও তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী আল নাজিব মাহফুজের ওপর হামলা করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জুলাইয়ের ঐক্য ধরে রাখতে চায় সরকার: মাহ্দী আমিন জুলাইয়ের ঐক্য ধরে রাখতে চায় সরকার: মাহ্দী আমিন বাংলাদেশের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, এক ধাক্কায় বাদ পড়লেন ৬ জন! বাংলাদেশের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, এক ধাক্কায় বাদ পড়লেন ৬ জন! সড়ক-ফুটপাত দখল করে গড়া শতাধিক দোকান উচ্ছেদ সড়ক-ফুটপাত দখল করে গড়া শতাধিক দোকান উচ্ছেদ জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেফতার জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেফতার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
advertisement

সুজুকির নতুন গাড়ি বাজারে আনল উত্তরা মোটরস

সুজুকির নতুন গাড়ি বাজারে আনল উত্তরা মোটরস
সম্প্রতি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন ডিজায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাড়িটির উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং পরিচালক (বিজনেস প্ল্যানিং) নাঈমুর রহমান। এ সময় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুজুকির গ্রাহক, ব্যবসায়িক সহযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন

বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের সুজুকি ডিজায়ার নিয়ে এসেছে উত্তরা মোটরস লিমিটেড। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি, আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী নানা সুবিধার সমন্বয়ে নতুন এই সেডান গাড়ি দেশের বাজারে যুক্ত হয়েছে।

গ্রাহকদের ভিন্ন ভিন্ন চাহিদা ও পছন্দের কথা বিবেচনায় রেখে গাড়িটি দুটি ভেরিয়েন্টে বাজারজাত করা হচ্ছে।সম্প্রতি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন ডিজায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাড়িটির উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং পরিচালক (বিজনেস প্ল্যানিং) নাঈমুর রহমান।

এ সময় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুজুকির গ্রাহক, ব্যবসায়িক সহযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়

ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়
গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বের পাশাপাশি পরিচিতি পর্বেও মঞ্চে দেখা যায় মাহিকে।

পুয়ের্তো রিকোয় আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তার আগে আজ বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। চূড়ান্ত পর্বের মহড়া নিয়েও ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। কিন্তু বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এখনো মহড়ায় যোগ দিতে পারেননি।

জ্বর, নিম্ন রক্তচাপ ও গলাব্যথায় অসুস্থ হয়ে হোটেলকক্ষেই সময় কাটছে তাঁরগত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বের পাশাপাশি পরিচিতি পর্বেও মঞ্চে দেখা যায় মাহিকে।অসুস্থতার মধ্যেও প্রতিটি পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে হেঁটেছেন মাহি। বিশেষ করে সুইমস্যুট পর্বে তাঁর হাঁটা ছিল সাবলীল ও প্রাণবন্ত।

ইভনিং গাউন পর্বেও কোনো দৃশ্যমান জড়তা ছাড়াই নিজের উপস্থাপনা শেষ করেন তিনিঅথচ প্রিলিমিনারি রাউন্ড চলাকালেই জ্বরে আক্রান্ত ছিলেন মাহি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ

আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
আদালতে হাজির করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আসলাম। ইমিগ্রেশন পার হওয়ার সময় গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সিএমএম আদালত, ঢাকা, ২৩ নভেম্বর

জুলাই অভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ নানা অপরাধে নতুন করে জড়িয়ে পড়েন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। এরপর তাঁকে গ্রেপ্তারে উদ্যোগী হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে গত আগস্টে তাঁকে ধরতে তেজগাঁও এলাকায় অভিযানও চালানো হয়। তবে সে সময় পরিচয় গোপন করে পুলিশের সামনে দিয়েই চলে যান তিনি।

তারপর সুইডেন আসলামকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোগ নেয় ডিবি। ডিবির একটি সূত্র বলছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তখন আসলামও জামিনে মুক্তি পান। পরে বিদেশে চলে যান। সেখানে বসেই কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন তিনি। ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম।

গোয়েন্দারা তাঁর ঢাকায় আসার খবর পেয়ে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন