advertisement

কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’

কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’
মুকেশ ঋষি ও মুকিত জাকারিয়ার সঙ্গে নাশতার টেবিলে সোহেল খান, ছবিটি গতকাল সকালে তোলা
ফটো কার্ড প্রিন্ট

‘তোমারে আমি ঘুমাইতে দিমু না’—অভিনয়শিল্পী বন্ধু মুকিত জাকারিয়াকে কথাটা বলেছিলেন অভিনেতা সোহেল খান। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যাওয়ার পর পাশাপাশি দুটি কক্ষে থাকছিলেন তাঁরা। শুটিং শেষে রাত জেগে চলত আড্ডা, হাসি আর গল্প। বন্ধুকে ঘুমাতে দেবেন না—এমন মজার কথাও বলেছিলেন সোহেল। কিন্তু কে জানত, সেই বন্ধুই একদিন তাঁকে চিরদিনের মতো ঘুমিয়ে যেতে দেখবেন!

একসঙ্গে বগুড়ায় গিয়েছিলেন, কথা ছিল শুটিং শেষে একসঙ্গেই ঢাকায় ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। বগুড়ায়ই হঠাৎ অসুস্থ হয়ে আজ মঙ্গলবার সকালে মারা গেলেন সোহেল খান।১৮ নভেম্বর ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মাইক্রোবাসে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন সোহেল খান, মুকিত জাকারিয়া, কাবেরী ও এল আর খান সীমান্ত। যাত্রাপথেও ছিল হাসি–আড্ডা। কখন যে ঢাকার পথ পেরিয়ে বগুড়ায় মমো ইন–এ পৌঁছে গেছেন, টেরই পাননি কেউ।

সেখানে পৌঁছে একই হোটেলে পাশাপাশি দুটি কক্ষ নেন সোহেল ও মুকিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হোটেলে অভিনেতা সোহেল খানের মৃত্যু, কী হয়েছিল তাঁর ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হোটেলে অভিনেতা সোহেল খানের মৃত্যু, কী হয়েছিল তাঁর এবার ছোটদের শীতপোশাকে কেমন স্টাইল চলবে, দেখুন ছবিতে এবার ছোটদের শীতপোশাকে কেমন স্টাইল চলবে, দেখুন ছবিতে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হোটেলে অভিনেতা সোহেল খানের মৃত্যু, কী হয়েছিল তাঁর ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হোটেলে অভিনেতা সোহেল খানের মৃত্যু, কী হয়েছিল তাঁর আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান
advertisement

বিউটি পার্লারে চাকরির কথা বলে যৌনপল্লিতে বিক্রি, পালিয়ে বাঁচল কিশোরী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইনে প্রতারণার প্রতীকী ছবি

অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই।

এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশের স্বনামধন্য বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। গত ২৪ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এবারের আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’।

এশিয়ার হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ এই আয়োজনের মঞ্চে একজন বাংলাদেশির এমন স্বীকৃতি দেশের ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জগতের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। নিজের এই অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, ‘এটা আসলেই আমার জীবনের সেরা অর্জন। তবে এই অর্জন আমার একার নয়।

আমি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, যা পুরো দেশের জন্যই গর্বের।’এবারের আয়োজনে শুধু পুরস্কার গ্রহণেই সীমাবদ্ধ ছিলেন না কাজী কামরুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন