advertisement

শান্তর হয়েছে টা কী!

শান্তর হয়েছে টা কী!
ফটো কার্ড প্রিন্ট
ফিফটির পর কিভাবে সেঞ্চুরিতে পৌঁছাতে হয়, এটা মুখস্ত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর। কয়েক মাস আগেও ক্রিকেট পাড়ায় এটা নিয়মিতই আলোচনা হতো, কিভাবে বড় ইনিংস খেলছেন তিনি। সেই শান্ত ইদানিং ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিসেম্বরে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, আসছে নতুন কর্মসূচি ডিসেম্বরে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, আসছে নতুন কর্মসূচি সরকারি বেশিরভাগ শিল্পকারখানার আয়ুষ্কাল আগেই শেষ হয়েছে: বাণিজ্যমন্ত্রী সরকারি বেশিরভাগ শিল্পকারখানার আয়ুষ্কাল আগেই শেষ হয়েছে: বাণিজ্যমন্ত্রী মহাসড়কের জায়গা দখল করে বালুর ব্যবসা, নীরব প্রশাসন মহাসড়কের জায়গা দখল করে বালুর ব্যবসা, নীরব প্রশাসন শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালো দুদক শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালো দুদক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’
advertisement

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইনে প্রতারণার প্রতীকী ছবি

অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই।

এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশের স্বনামধন্য বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। গত ২৪ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এবারের আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’।

এশিয়ার হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ এই আয়োজনের মঞ্চে একজন বাংলাদেশির এমন স্বীকৃতি দেশের ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জগতের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। নিজের এই অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, ‘এটা আসলেই আমার জীবনের সেরা অর্জন। তবে এই অর্জন আমার একার নয়।

আমি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, যা পুরো দেশের জন্যই গর্বের।’এবারের আয়োজনে শুধু পুরস্কার গ্রহণেই সীমাবদ্ধ ছিলেন না কাজী কামরুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নভেম্বরে ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে: জাহেদ উর রহমান

নভেম্বরে ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ৯৯টি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে গিয়ে তিনি এসব পরিসংখ্যান উপস্থাপন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানায় তথ্য মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে।

এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন