ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মুখপাত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান।
ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।এ পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
সূত্র: প্রথম আলো

ঘূর্ণিঝড়-নিম্নচাপের প্রভাব কাটতেই পশ্চিমবঙ্গে ফিরছে শীত
অসময়ে শুকিয়ে যাচ্ছে হাওর, বোরো আবাদে পানির সংকটের শঙ্কা
আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট
৭৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে জবিতে প্রথমবারের মতো জব ফেয়ার
অধিগ্রহণের জমির বাজারমূল্য নির্ধারণে নতুন নির্দেশনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন