মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।
ট্রাইব্যুনাল-১-এর এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারে দেওয়া যায় কিংবা বলপূর্বক গুম করা যায়।আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন।
সূত্র: প্রথম আলো

‘সংসারের জন্য কত কষ্ট সয়েছ মা, সুখ ফিরতেই তুমি চলে গেলে’
পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই বিমান
টেনেসির আসনেও হারলেন রিপাবলিকানরা, কংগ্রেসের ইতিহাসে সর্বোচ্চ কত আসন পেয়েছিলেন ডেমোক...
৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর যা যা দেখে এলাম
বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, আবার নেই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন