advertisement

‘আইলারে নয়া দামান' গানে বরণের প্রস্তাব

ফটো কার্ড প্রিন্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনজিও খুলে বিনামূল্যে খাদ্য সহায়তার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ এনজিও খুলে বিনামূল্যে খাদ্য সহায়তার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার ২৬ রানে ৬ উইকেট খুইয়ে আরেকটি ইনিংস হারের লজ্জা বাংলাদেশের ২৬ রানে ৬ উইকেট খুইয়ে আরেকটি ইনিংস হারের লজ্জা বাংলাদেশের আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ ইসলামিক ফাইন্যান্সে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান মামুনুল হকের ইসলামিক ফাইন্যান্সে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান মামুনুল হকের
advertisement

খুলনা থেকে ফিরে অসুস্থ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন

খুলনা থেকে ফিরে অসুস্থ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন
মামুনুর রশীদ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।মামুনুর রশীদের অসুস্থতার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। আজ বুধবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তিনি।

মামুনুর রশীদের সঙ্গে কথাও হয়েছে তাঁর। অনিমেষ আইচ প্রথম আলোকে বলেন, ‘তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। কথাবার্তা স্বাভাবিক। তবে শরীরে অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করছে। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।’৭৬ বছরের আমি ১৯ বছরের তরুণ : মামুনুর রশীদজানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে খুলনায় একটি উৎসবে অংশ নিতে গিয়েছিলেন মামুনুর রশীদ। সেখান থেকে ফেরার পরদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর পর থেকে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন

ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন
ভারতের সাবেক স্পিনার হরভজন সিং

ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা যেমনই থাক, দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তাপ-উত্তেজনা দেখা যায় নিয়মিতই। তেমনই একটি ম্যাচ ছিল এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের খেলায়।

এবার সেদিনের আচরণ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।দুই দলের খেলোয়াড়দের আচরণ তরুণ প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও দুই দেশের ক্রিকেট বোর্ডকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই, আক্রমণাত্মক উদ্‌যাপন এবং ম্যাচের পরও উত্তেজনা ছিল আলোচনায়।এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড়

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড়

খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং দেশের বাজারে এসব ফলের সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর ছাড় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের বেশি আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।বর্তমানে চার ধরনের খেজুর আমদানি করা হয়।

এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনা খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে।এ ছাড়া কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অগ্রিম করে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সুবিধা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।প্রজ্ঞাপনে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের বেশি এবং মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্কের ২০ শতাংশের বেশি শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন