ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলেও নানা কৌশলে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী জোটের সঙ্গে তাঁর দলের ঐক্যের সরকার গঠন, সেটা না পারলে বিরোধী জোটে ভাঙন ধরিয়ে আইজেনকটের সরকার গঠনপ্রক্রিয়া ব্যর্থ করতে চান তিনি।ইসরায়েলের বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তিনি সফল হলে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজবে। কিন্তু থেমে নেই নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া এই নেতা ছক কষছেন, বিকল্প খুঁজছেন। তিন কৌশল নিয়ে এগোচ্ছেন তিনি। এর একটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে ইরানে আবার হামলা চালানো। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ ও গাদি আইজেনকটের জোট ৪৮ আসন পায়।
আর ইসরায়েলি-আরব নেতাদের জোট জয়েন্ট লিস্ট ১১টি ও আরব নেতা মনসুর আব্বাসের দল রাআম ৮টি আসন পেয়েছে।
সূত্র: প্রথম আলো

সমুদ্রের ভয়ংকর ঢেউয়ে কুকুরসহ ভেসে গেলেন এক ব্যক্তি
পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও
‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম
শেখ হাসিনার দেশে ফেরা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সোয়াল
সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন