মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আড়ংয়ে নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে। তারেক রহমান বলেছেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
কারণ, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথাগুলো বলেন।দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না।
সূত্র: প্রথম আলো
বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬’। প্রথমা প্রকাশন ও এইচএসবিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।বিজয় বইমেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ থেকে ৭০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বিদেশি বই পাওয়া যাবে বিশেষ বিনিময় হারে।
প্রতি রুপির দাম পড়বে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা।কাল বিকেল চারটায় বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, লেখক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনারও আয়োজন থাকছে।মেলার বিভিন্ন দিনে বই প্রকাশনা, আলোচনা ও পাঠকদের অংশগ্রহণে নানা আয়োজন থাকছে।২৮ নভেম্বর মালেকা বেগম সম্পাদিত ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে।
সূত্র: প্রথম আলো
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা (৪৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
তাঁদের মধ্যে গুলিবিদ্ধ একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নিহত সেলিমের খালাতো ভাই এবং চরডুমুরিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৮)। এ ছাড়া আবদুর রহমান নামে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও দুটি পক্ষ ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন