গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ (৫০) তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অন্য দুজন হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।
তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান।আবেদনে বলা হয়,২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন।
এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন।
সূত্র: প্রথম আলো

তোমার হয়ে একদিন আমিও মারা যাব
আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল
ভার্সিটি বাদ দিয়ে শুটিংয়ে যাব, পরিবার তা মানতে চাইত না
আকস্মিক কলেজ পরিদর্শন, ফাঁকা শ্রেণিকক্ষ দেখে অসন্তোষ শিক্ষামন্ত্রীর
নয় বছরে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে সেবাগ্রহীতা বেড়েছে সাড়ে তিন গুণ, বাড়েনি জনবল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন