মহান আল্লাহ প্রত্যেক সৃষ্টজীবের রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং মানুষের প্রচেষ্টা ও আমলের সঙ্গে এর গভীর যোগসূত্র স্থাপন করেছেন।ইসলামি শিক্ষায় রিজিক শুধু খাদ্য বা অর্থ-সম্পদে সীমাবদ্ধ নয়; বরং সুস্বাস্থ্য, প্রশান্ত হৃদয়, নেক সন্তান, উপকারী জ্ঞান, সময় ও কাজের বরকত—সবই রিজিকের অন্তর্ভুক্ত।পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এমন ৯টি গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে, যেগুলো নিয়মিত পালন করলে রিজিকে বরকত হয় এবং জীবিকার দ্বার উন্মুক্ত হয়:১. তাকওয়া অবলম্বনরিজিক বৃদ্ধির সবচেয়ে মৌলিক ও শক্তিশালী মাধ্যম হলো তাকওয়া বা আল্লাহভীতি এবং তাঁর ওপর পূর্ণ আস্থা রাখা।আল্লাহ বলেছেন, ‘আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন, যার কল্পনাও সে করতে পারবে না।’ (সুরা তালাক, আয়াত: ২-৩)২. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাপাপ মানুষের রিজিকের বরকত নষ্ট করে দেয়।
আর বেশি বেশি ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করলে মহান আল্লাহ আকাশ রিজিক বাড়িয়ে দেন।কোরআনে বলা হয়েছে, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে উন্নতি দান করবেন, তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন।’ (সুরা নুহ, আয়াত: ১০-১২)শুধু বসে থাকলে রিজিক আসে না; হালাল পন্থায়...
সূত্র: প্রথম আলো

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য
হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ, ডিলার পলাতক
গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২
এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়
নিষিদ্ধ ছাদ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন