advertisement

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ফটো কার্ড প্রিন্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক, রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা রোকনুজ্জামান, কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব
advertisement

মিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ্যে

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ ও শেখ মুজিবের সরকার

স্বাধীনতার পর ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের সরকার শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস

র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঝুঁকি বাড়ছে

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র‍্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে খুচরা বিক্রয় খাতে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কিছু উন্নতির পাশাপাশি বেশ কিছু ঝুঁকির বিষয় উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অন্য ব্যবসার তুলনায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো হামলাকারীদের সবচেয়ে কম অর্থ দিয়েছে। একই সঙ্গে, জরিপের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে প্রতিষ্ঠানগুলো হামলার ক্ষতি কাটিয়েছে।

তবে গত বছরের তুলনায় তথ্য এনক্রিপশনের হার ১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, হামলার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে গড় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।ব্ল্যাক ফ্রাইডের মতো কেনাকাটার মৌসুমে আর ছুটির দিনে কেনাকাটা বাড়ায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা সচল রাখা জরুরি। কিন্তু এ সময়ই র‍্যানসমওয়্যার হামলার হয়ে থাকে আর এতে লেনদেন ব্যবস্থা, পণ্যের মজুত ব্যবস্থাপনা, অর্ডার সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হয়।

তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আগে থেকেই চিহ্নিত করে তা সমাধান করতে হয়।নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঝুঁকি বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন